মালদা

মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধ, ঘটনায় শোকের ছায়া কালিয়াচকের বালুপুর এলাকায়

মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে কালিয়াচক থানার সুজাপুর বালুপুর এলাকায়। 

        জানা যায়, মৃত ওই বৃদ্ধের নাম শের মহম্মদ(৭০)। বাড়ি বালুপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, শের মহম্মদ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসা করিয়েও কোন ফল হয়নি। আর এই কারণেই তিনি মানষিক অবসাদে ভুগতে শুরু করেন। এদিন সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে থাকা একটি আম বাগানে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ও সেখান থেকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/aMALNSQ9LeU